×

জাতীয়

ফেনীতে বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০১৮, ০১:৪৯ পিএম

ফেনীতে বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত
ফেনীর ফুলগাজী সড়কের বন্ধুয়া এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা-মেয়ে নিহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটে শনিবার বেলা সাড়ে ১১টার সময়। স্থানীয়রা জানায়, ওই দিন সকালে বাসা থেকে সিএনজিচালিত অটোরিকাশাযোগে মেয়েসহ ফুলগাজীতে স্বামীর বাড়ির উদ্দেশে রওনা হন হাসিনা আক্তার। সিএনজিটি বন্ধুয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হাসিনা আক্তার (২৮) ও তার মেয়ে উম্মে হাফসা (২) নিহত হন। এ সময় চালকসহ আরও দুইজন আহত হয়েছেন। নিহত হাসিনা আক্তার ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের মো. সবুজের স্ত্রী। ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অসীম কুমার সাহা দুইজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App