×

জাতীয়

বাসের ধাক্কায় বাসচালক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৩, ১২:২০ পিএম

বাসের ধাক্কায় বাসচালক নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী হাসিম রোড এলাকায় ঠিকানা পরিবহন বাসের ধাক্কায় মো. সেলিম (২৬) নামের অপর এক বাসের চালক নিহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিলো।

শুক্রবার (২ জুন) সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার (১ জুন) রাত ২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতকে নিয়ে আসা বন্ধু রাজিব জানান, সেলিম সময় পরিবহন গাড়ির চালক। রাত ২টার দিকে রিক্সায় করে বাসায় যাওয়ার পথে পেছন থেকে ঠিকানা পরিবহন সজোরে ধাক্কা দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।

ঢামেক হাসপাতল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এই ঘটনায় বাস চালককে আটক ও গাড়ি জব্দ করেছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, নতুন দায়িত্বে যারা

সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, নতুন দায়িত্বে যারা

হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে করতে চান ট্রাম্প

হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে করতে চান ট্রাম্প

সাবেক প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা, আসামি গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা, আসামি গ্রেপ্তার

বদলির সুযোগ থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় শিক্ষকরা

বদলির সুযোগ থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় শিক্ষকরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App