×

জাতীয়

এমসিসিআই পিআরআই এর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৩, ০২:৩২ পিএম

২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন শুরু করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হয় ( এমসিসিআই)।

শনিবার (৩ জুন) বেলা ১২টায় মতিঝিল এমসিসিআই কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়ে‌ছে। এমসিসিআই এর সাথে পলিসি রিসার্চ ইনস্টিটিউট যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এছাড়া উপস্থিত আছেন এমসিসিআই পরিচালক মোঃ. আদিব এ খান, পিআরআই চেয়ারম্যান ড. জাহিদি সাত্তার, ভাইস চেয়ারম্যান ড. সাদিক আহমেদ প্রমুখ।

গত বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে পেশ করেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বা‌জে‌টে আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ঠিক করেছে ৬ শতাংশ। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ঠিক করেছে সাড়ে ৭ শতাংশ। প্রস্তাবে বাজেটের আয়-ব্যয়ের বিশাল ঘাটতি পূরণে যে ছক এঁকেছে তা তুলে ধরেন অর্থমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App