×

জাতীয়

রাজধানীতে লেকের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৩, ০৮:৫৫ পিএম

রাজধানীতে লেকের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে বুদ্ধিজীবী কবরস্থানের লেকের (হ্রদ) পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (৩ জুন) পানি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এরই মধ্যে তাদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আজ বিকেলে দুই শিশু রায়েরবাজারে বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরের লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে বিকেল পাঁচটার দিকে স্থানীয়রা উদ্ধার করে দুই শিশুকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহত শিশুদের নাম ও পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App