×

জাতীয়

আরাভ খানের বিরুদ্ধে ৪ পুলিশের সাক্ষ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৩, ০৩:৪০ পিএম

আরাভ খানের বিরুদ্ধে ৪ পুলিশের সাক্ষ্য

ছবি: সংগৃহীত

দুবাইয়ের আলোচিত ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে নিহত ইন্সপেক্টর মামুন ইমরান খান হত্যা মামলায় ৪ পুলিশ কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন।

সাক্ষীরা হলেন-খিলগাঁও জোনাল টিমের তৎকালীন পুলিশ পরিদর্শক মো. আরিফুর রহমান, সহকারী উপ-পরিদর্শক রুবেল শিকদার, এনামুল হক ও শাহ আলম মন্ডল।

আজ রবিবার (১৮ মে) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল বিন আতিকের আদালতে তারা সাক্ষ্য দেন। আরাভ খানের আসামি আইনজীবী রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। মামলাটিতে ৩৮ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য শেষ হলো।

এ মামলার অন্য আসামিরা হলেন- মো. রহমত উল্লাহ, স্বপন সরকার, দিদার পাঠান, মো. মিজান শেখ, আতিক হাছান ওরফে দিলু শেখ, সুরাইয়া ওরফে কেয়া, মো. সারোয়ার হোসেন ওরফে ছারোয়ার হোসেন ও মো. রবিউল ইসলাম ওরফে আপন, ওরফে সোহাগ ওরফে হৃদয় ওরফে হৃদি। এর মধ্যে রবিউল ইসলাম ও সুরাইয়া আক্তার কেয়া পলাতক। কারাগারে থাকা বাকি ছয় আসামি সাক্ষ্যগ্রহণের সময় আদালতে উপস্থিত ছিলেন। পলাতক রবিউল ইসলামই দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান।

উল্লেখ্য, ২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের জঙ্গল থেকে মামুন ইমরান খানের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান ২০১৯ সালের ৮ এপ্রিল আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেন। ২০২১ সালের ২৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App