×

জাতীয়

২০৩০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত গাছ কাটা বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৩, ০৬:৫৩ পিএম

দেশের জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চল হতে গাছ কাটা ২০৩০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ করা হয়েছে। জাতীয় বননীতি- ১৯৯৪ অনুযায়ী সরকার প্রধানের অনুমোদন ব্যতীত সংরক্ষিত বন বনায়ন বহির্ভূত কাজে ব্যবহার করা যাবে না বলে উল্লেখ রয়েছে। বন অধিদপ্তর রক্ষিত এলাকায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সহ-ব্যবস্থাপনার মাধ্যমে বনভূমির ব্যবস্থাপনা ও বনায়ন কার্যক্রম পরিচালনা করছে।

রবিবার (৪ জুন)  এম. আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে পরিবেশ,  বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এতথ্য জানান জানান।

মন্ত্রী জানান, বিশেষজ্ঞগণের মতে সুস্থ, সুন্দর ও বাসযোগ্য ভারসাম্যপূর্ণ পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিরূপ প্রভাব মোকাবেলার জন্য যেকোন দেশের আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। তিনি আরও জানান, বর্তমানে দেশে মোট বন বিভাগ নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ প্রায় ২৩ লক্ষ হেক্টর, যা দেশের আয়তনের শতকরা ১৫.৫৮ ভাগ। তবে বাংলাদেশের বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ দেশের আয়তনের শতকরা ২২.৩৭ ভাগ ।

মন্ত্রী জানান, বনভূমি সম্প্রসারণের লক্ষ্যে সরকার তথা বন অধিদপ্তর গত ১৪ বছরে বেশকিছু পদক্ষেপ নিয়েছে। ২০০৯-২০১০ হতে ২০২১-২০২২ আর্থিক সাল পর্যন্ত বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প এবং রাজস্থ বাজেটের আওতায় ম্যানগ্রোভসহ সর্বমোট ১লাখ ৯৩ হাজার ৪৫৩ হেক্টর ব্লক, ২৮.৫১৮ সিডলিং কি. মি. স্ট্রীপ বাগান এবং বিক্রয় বিতরণের জন্য উত্তোলিত ১ হাজার ৮৬ লক্ষ চারা বিতরণ ও রোপণ করা হয়। মন্ত্রী আরো বলেন, বন অধিদপ্তর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী বনভূমিকে রক্ষিত এলাকা ঘোষণা করে মোট রক্ষিত এলাকার পরিমাণ বেড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে

শামা ওবায়েদ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে

তুষারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করলেন রাশেদ

তুষারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করলেন রাশেদ

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সংকট নিরসনের দাবি, দ্রুত সমাধান চান উদ্যোক্তারা

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সংকট নিরসনের দাবি, দ্রুত সমাধান চান উদ্যোক্তারা

শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি

শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App