×

জাতীয়

ঢাবির বিজ্ঞান ইউনিট ও চারুকলা ইউনিটের ফল প্রকাশ সোমবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৩, ০৬:৫৩ পিএম

ঢাবির বিজ্ঞান ইউনিট ও চারুকলা ইউনিটের ফল প্রকাশ সোমবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ‘বিজ্ঞান ইউনিট’ এবং ‘চারুকলা ইউনিট’র আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল সোমবার (০৫ জুন) দুপুর ১ টায় প্রকাশ করা হবে।

রবিবার (০৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

এর আগে ২৯ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চারুকলা ইউনিটের এবং ১২ মে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হয়। চারুকলা ইউনিটে ১৩০ টি আসনের বিপরীতে সাত হাজার ৯৭ জন ভর্তিচ্ছু আবেদন করেন। এছাড়াও বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১ আসনের বিপরীতে এক লাখ ২৭ হাজার ৭৯ জন ভর্তিচ্ছু আবেদন করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষায় আসনসংখ্যা ৫ হাজার ৯৬৫। আবেদনকারী মোট ভর্তিচ্ছুর সংখ্যা দুই লাখ ৯৮ হাজার ৪২৯ জন। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন ২ হাজার ৯৩৪টি, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০ ও চারুকলা ইউনিটে ১৩০টি আসন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

সারজিস আলম শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App