×

জাতীয়

রাজধানীতে ভবন থেকে পড়ে কেয়ারটেকার নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ১১:৫০ এএম

রাজধানীর শনিরআখড়ায় নির্মানাধীন ভবন থেকে নিচে পড়ে শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ভবনটির কেয়ারটেকার হিসেবে চাকুরি করতেন।

আজ সোমবার (৫ জুন) সকাল ৮টার দিকে শনিরআখড়া জাপানি বাজার ৬ নম্বর গলিতে এই দুর্ঘটনা ঘটে।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া দিনমজুর মো. মিজানুর রহমান জানান, নির্মানাধীন ভবনটির কেয়ারটেকার হিসেবে চাকুরি করতেন শহিদুল। থাকতেন ভবনটিতেই। আর তারা ভবনটিতে দিনমজুর হিসেবে কাজ করেন। সকালে ভবনটির ৫ম তলার ছাদে কলামে পানি দিচ্ছিলেন শহিদুল। সেখান থেকে তিনি একপাশ দিয়ে নিচে পড়ে যান। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান তারা। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শহিদুলের ফুপাতো ভাই মো. শামীম হোসেন জানান, শহিদুলের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কোটপাড় গ্রামে। বাবার নাম মৃত জব্বার শিকদার। ১ ছেলে ও ১ মেয়ের জনক শহিদুল ১ বছর যাবৎ শনিরআকড়ার ওই ভবনে কাজ করছিলেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি বিস্তারিত তদন্তের জন্য কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App