×

জাতীয়

ঢাকেশ্বরী মন্দিরে স্বর্ণ চুরি, তিন আসামির ৮ বছর কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ০২:৩৭ পিএম

ঢাকেশ্বরী মন্দিরে স্বর্ণ চুরি, তিন আসামির ৮ বছর কারাদণ্ড

ঢাকেশ্বরী মন্দির

এক যুগ আগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে ২০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় করা মামলায় তিন আসামিকে ৮ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা হলেন- গরীবউল্লা ওরফে আসলাম, মুনির ওরফে মনিরুল ও মোহাম্মদ মনির।

আজ সোমবার (৫ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন এ রায় ঘোষণা করেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি তিন আসামিকে খালাস দেয়া হয়েছে। তারা হলেন- শাহ আলম, সুরুজ আহমেদ ও সেলিম।

এদিকে ৬ আসামিই রায় ঘোষণার সময় পলাতক ছিলেন। মামলাটির বাদীপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী শ্যামল কুমার ভোরের কাগজকে বলেন, দুই যুগ পর আমরা মামলার রায় পেলাম। তিনজনের ৮ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া বাকি তিনজনকে খালাস দেয়া হয়েছে। খালাস দেয়ায় আমরা সন্তুষ্ট নই। মামলার নথিপত্র পেলে পরবর্তী ব্যবস্থা নিব।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ৮ জানুয়ারি রাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রায় ২০০ ভরি স্বর্ণ, নগদ প্রায় সাড়ে ৪ লাখ টাকা এবং পাঁচ-ছয় ভরি রুপা চুরি হয়। এ ঘটনার পরদিনই রাজধানীর চকবাজার থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন তৎকালীন মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি বীরেশ চন্দ্র সাহা।

পরে তদন্ত শেষে ২০১৩ সালে ৬ জনকে আসামি করে চার্জশিট দেয় পুলিশ। মামলাটিতে ২৩ জনের মধ্যে ৯ জন সাক্ষ্য দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App