×

জাতীয়

ড. কামালের কর গরমিল মামলা নিষ্পত্তির আদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ০৪:৪৫ পিএম

ড. কামালের কর গরমিল মামলা নিষ্পত্তির আদেশ

সংবিধান প্রণেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেনের ল’ চেম্বার ড. কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ছয় কোটি টাকা কর দাবির আপিল তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে সোমবার (৫ জুন) এ আদেশ দেন। এসময় আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার রমজান আলী শিকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।

২০১৯ সালের ৩০ ডিসেম্বর এনবিআর ড. কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস থেকে ছয় কোটি নয় লাখ ৮৫ হাজার ৩১৫ টাকা আয়কর ও আরো ৮৭ লাখ ৩৫ হাজার ৬৩৪ টাকা সুদ দাবি করেন। ওই কর দাবির বিরুদ্ধে এনবিআরে আপিল করে কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস। ওই আপিল শুনানি শেষে ২০২০ সালের ২৫ জুন তা খারিজ করে আদেশ দেয়া হয়। ওই আদেশের বিরুদ্ধে কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস ট্যাক্সেস আপিল ট্রাইব্যুনালে আপিল করেন। সেটি খারিজ হওয়ার পর কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের পক্ষে আইনজীবী শরীফ এমএনইউ ভূঁইয়া গত বছরের ২৪ মে হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানির পর একই বছরের ২১ জুন এনবিআর নোটিশের কার্যক্রমের ওপর তিন মাসের স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই সঙ্গে রুলও জারি করেন। সেই রুলের নিষ্পত্তি করে গতকাল আপিল তিনমাসের মধ্যে নিষ্পত্তির রায় দেন হাইকোর্ট।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ইনকাম ট্যাক্সের বিষয়ে আপিল করার ক্ষেত্রে আইনের বিধান হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিতে হয়। এই টাকা জমা না দেয়ায় আপিলটা খারিজ হয়ে গেছে। এরপর ওই খারিজের বিরুদ্ধে রিট করা হয়। রিট বিচারাধীন থাকা অবস্থায় তারা টাকাটা জমা দিয়েছেন। পরে আদালত রুল নিষ্পত্তি করে মামলাটা ‘অন মেরিটে’ তিন মাসের মধ্যে (ট্যাক্স ট্রাইব্যুনালে) নিষ্পত্তি করার আদেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App