×

জাতীয়

নির্বাচনে অনিয়ম করলে ভোট বন্ধ করতে বাধ্য হবো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ০২:০৭ পিএম

নির্বাচনে অনিয়ম করলে ভোট বন্ধ করতে বাধ্য হবো

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে কেউ অনিয়ম করলে, পেশীশক্তির ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

বুধবার (৭ জুন) সকাল ১০ টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীতে এই সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হবে। এটা কঠিন কোনো বিষয় নয়, বরং বেশ সহজ। অকারণে ইভিএম নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। আমরা মনিটরিং করব। ব্যাপক অনিয়ম ধরা পড়লে, প্রভাব সৃষ্টি করলে আমরা ভোট বন্ধ করতে বাধ্য হবো।

রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ কমিশনার আনিসুর রহমান।

সভায় প্রার্থীরা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। নির্বাচন কমিশনার তাদের অভিযোগ শোনেন এবং সমাধানে নানা পরামর্শ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App