×

জাতীয়

সংলাপের আনুষ্ঠানিক প্রস্তাব পেলে জবাব দেবে বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ০২:৫৯ পিএম

সংলাপের আনুষ্ঠানিক প্রস্তাব পেলে জবাব দেবে বিএনপি

আওয়ামী লীগ এবং সরকারের মন্ত্রী নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের যে বক্তব্য দিয়েছেন তা আপাতত আমলে নিচ্ছে না বিএনপি। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পেলে জবাব দেয়ার জন্য ভাববে দলটি।

আজ বুধবার (০৭ জুন) বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে এসব কথা বলেন।

তিনি বলেন, কোথায় কোন সমাবেশে কে কি বলছে সেটার জবাব দেয়া আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমরা রাজনীতি পরিবর্তন করছি। আমাদের কাছে কেউ লিখিত প্রস্তাব দিলে সেটার জবাব দেয়ার জন্য ভাববো।

বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করা হলে এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তার ভাষ্য, এতেই বোঝা যায় আওয়ামী লীগের কি অবস্থা।

এদিকে ১৪ দলের এক সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, বিএনপিকে এদিক-সেদিক ঘোরাঘুরি করে লাভ নাই। প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় আমরা তাদের সঙ্গে মুখোমুখি সংলাপ করতে চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App