×

জাতীয়

পাপিয়া দম্পতির বিরুদ্ধে সাক্ষ্য পেছাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২৩, ০৯:১২ পিএম

পাপিয়া দম্পতির বিরুদ্ধে সাক্ষ্য পেছাল

পাপিয়া দম্পতি। ছবি: সংগৃহীত

আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল।

বৃহস্পতিবার (৮ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইনের আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু আদালতে কোনো সাক্ষী হাজির হয়নি। এজন্য রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। এ আবেদন মঞ্জুর করে আদালত সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৫ জুন নতুন দিন ধার্য করেন। মামলাটিতে মোট ১১ জনের সাক্ষ্য শেষ হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফারহানা হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে র্যাব। পরে সেবছরের ৪ আগস্ট পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে মোট ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার অবৈধ সম্পদের অভিযোগে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থার উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App