×

জাতীয়

ঢাকা-বরিশাল মহাসড়কে লাঠিসোঁটা হাতে শোডাউন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৩, ০২:৩১ পিএম

https://www.youtube.com/watch?v=vtUyFotY8UI

ঢাকা-বরিশাল মহাসড়কের রেইনট্রিতলা থেকে ইসলামী আন্দোলনের কয়েক হাজার নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে বরিশাল নগরীর দিকে ঢুকছেন। দলীয় প্রার্থী মুফতি ফয়জুল করিমের উপর হামলার প্রতিবাদে তারা শোডাউন করছেন বলে জানিয়েছেন।

[caption id="attachment_438943" align="aligncenter" width="1581"] ছবি: ভোরের কাগজ[/caption]  

ছাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে বের হবার পর হাতেম আলী কলেজ চৌমাথার কাছে ৩০/৪০ জন নৌকা সমর্থক প্রার্থীর ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় লাঠিসোঁটা ও পাথরের পাটকেল ব্যবহার করে। ফয়জুল করিমের সঙ্গে থাকা বেশ কিছু নেতাকর্মী এসময় কমবেশি জখম হয়।

এই মুহূর্তে কাশিপুর চৌমাথায় অবস্থান করছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। ঢাকা বরিশাল মহাসড়ক চৌমাথায় বন্ধ হয়ে গেছে।

পুলিশ এবং র‍্যাব সদস্যরা তাদের চারদিক থেকে ঘেরাও করে রেখেছে। ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে সৃষ্টি হয়েছে যানজট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App