×

জাতীয়

নৌকার কর্মীদের মারধরের অভিযোগ হাতপাখা প্রার্থীর বিরুদ্ধে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৩, ০২:৫৬ পিএম

নৌকার কর্মীদের মারধরের অভিযোগ হাতপাখা প্রার্থীর বিরুদ্ধে

ছবি: ভোরের কাগজ

নৌকার কর্মীদের মারধরের অভিযোগ হাতপাখা প্রার্থীর বিরুদ্ধে

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে হাতপাখা প্রতীকের প্রার্থী ও তাদের কর্মীরা নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ কর্মীদের মারধর করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এসময় সাধারণ ভোটারদের বাধা প্রদান ও সেন্টারে দাঁড়ানো মহিলাদেরকে ধর্মীয়ভাবে বেহেস্তের লোভ দেখিয়ে ভোট দান ও কেন্দ্রের বহিরাগত সন্ত্রাসী লাঠি ও তলোয়ার নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেছেন নৌকা প্রতীকের প্রধান নির্বাচন এজেন্ট মো. আফজালুল করিম। সিটি নির্বাচনে রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের দপ্তরে আজ দুপুরে লিখিত অভিযোগ দায়ের করেন আফজাল ।

এতে বলা হয়, ২২নং ওয়ার্ডের ৮৭নং কেন্দ্র সাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ৬নং ওয়ার্ডের ২৯নং কেন্দ্র এ করিম আইডিয়াল কলেজ, চব্বিশ নং ওয়ার্ডের ৯৫নং কেন্দ্র পূর্ব রুপাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৪নং ওয়ার্ডের ১৮নং কেন্দ্র মাহমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩নং ওয়ার্ডের ১২নং কেন্দ্র পুরান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯নং ওয়ার্ডের ৪২নং কেন্দ্র একে ইনস্টিটিউশন।

লিখিত অভিযোগে দাবি করা হয়, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের বিষয়টি অবহিত করলেও তারা অসহযোগিতা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App