×

জাতীয়

দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ঢাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০৯:০৬ এএম

দিল্লি আজ রয়েছে দ্বিতীয় অবস্থানে

দূষিত বায়ুর শহরের তালিকায় আজও শীর্ষ অবস্থানে করছে রাজধানী ঢাকা। মঙ্গলবার (১৩ জুন) সকাল ৮টা ৩২মিনিটে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের সূচকে জানা যায় এ তথ্য।

বায়ুদূষণের তালিকায় ঢাকার স্কোর হচ্ছে ১৮৩। অর্থাৎ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

বায়ুদূষণের দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশ দেশ ভারতের রাজধানী দিল্লি। শহরটির স্কোর হচ্ছে ১৬৪ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

তৃতীয় অবস্থানে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর হচ্ছে ১৫৪ অর্থাৎ লাহোরের বাতাসও অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

দূষণমাত্রা বেশি হওয়ায় রোববারও তালিকার শীর্ষে অবস্থানে ছিল ঢাকা। কিন্তু সোমবার (১১ জুন) দূষণমাত্রা কিছুটা কমে তালিকার তৃতীয় অবস্থানে ছিল রাজধানী ঢাকা। এর আগে ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল চলতি বছরের জানুয়ারিতে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App