×

জাতীয়

প্রকৌশলী আব্দুস সবুরের আইডি হ্যাক করে টাকা দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ০৫:২৫ পিএম

প্রকৌশলী আব্দুস সবুরের আইডি হ্যাক করে টাকা দাবি

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুরের ব্যক্তিগত ইমো ও ফেসবুক মেসেঞ্জার আইডি হ্যাক করে বিভিন্ন মানুষের কাছে টাকা চাওয়ার ঘটনা ঘটেছে।

ইঞ্জিনিয়ার আবদুস সবুর দেশের প্রাচীন পেশাজীবী সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর প্রেসিডেন্ট পদেও দায়িত্ব পালন করে আসছেন।

শনিবার (১৭ জুন) ইঞ্জিনিয়ার আবদুস সবুর এবং তাঁর ঘনিষ্টজন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিএস সুমন সরকারের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সবাইকে সচেতন এবং প্রতারক চক্র থেকে সজাগ থাকার আহ্বান জানিয়ে একটি পোস্ট দেয়া হয়েছে।

টাকা চেয়ে মেসেজ পাওয়া প্রসঙ্গে জিএস সুমন সরকার বলেন, ‘শনিবার সকাল ১১টা ২২ মিনিটে ইঞ্জিনিয়ার ব্যক্তিগত ইমো ও ফেসবুক মেসেঞ্জার আইডি থেকে একটি মেসেজ আসে। সেখানে লেখা ছিল: আসসালামু আলাইকুম আমার খুবই আর্জেন্ট ২৫ হাজার টাকা লাগবে এখন দেওয়া যাবে? দিতে পারলে ভয়েস দিয়ে জানান।

বিষয়টি নিশ্চিত করে ইঞ্জিনিয়ার আবদুস সবুর সাংবাদিকদের বলেন, কে বা কারা সম্প্রতি আমার ইমো ও ফেসবুক মেসেঞ্জার আইডি হ্যাক করেছে। এরই মধ্যে তারা আমার নাম দিয়ে বিভিন্নজনের কাছ থেকে টাকা দাবি করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App