×

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৩, ০২:৪৩ পিএম

সাংবাদিক নাদিম হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে
জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। রবিবার (১৮ জুন) বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সদ্য পদায়ন পাওয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের রিফ্রেশমেন্ট কোর্স উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার শেষ করতে গুরুত্ব দেয়া হবে। এই মামলায় চার্জশিট দেয়ার পর তা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে। অতীতের সব সাংবাদিক হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস দিয়ে তিনি বলেন, সাংবাদিক গোলাম রাব্বানীর হত্যার বিষয় দুঃখজনক। এই হত্যাকাণ্ডের মামলার সুষ্ঠু বিচারে সর্বোচ্চ নজর রাখা হবে। অতীতে যেসব সাংবাদিককে হত্যা করা হয়েছে, সেসব মামলা দ্রুত শেষ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App