×

জাতীয়

মেয়র পদ থেকে জাহাঙ্গীরকে বরখাস্ত আইনসম্মত ছিল না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৩, ০২:৫১ পিএম

মেয়র পদ থেকে জাহাঙ্গীরকে বরখাস্ত আইনসম্মত ছিল না
জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তের প্রক্রিয়া আইনসম্মত ছিল না। তবে জাহাঙ্গীর আলম পদত্যাগ করায় মেয়র পদে ফেরার আর সুযোগ নেই। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে রবিবার (১৮জুন) হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর দ্বৈত বেঞ্চ রায়ের পর্যবেক্ষণে এ কথা বলেন। এই বিষয়ে করা মামলাও নিষ্পত্তি করেছেন আদালত। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা হয়। আওয়ামী লীগ থেকেও বহিস্কার করা হয়। পরে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এই সাময়িক বরখাস্তের অদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন তিনি। জাহাঙ্গীর আলমের পক্ষে ব্যারিস্টার মশিউর রহমান সবুজ এ রিট দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App