×

জাতীয়

ঈদুল আজহা কবে তা ঠিক হবে সোমবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৩, ০৫:০২ পিএম

ঈদুল আজহা কবে তা ঠিক হবে সোমবার

প্রতীকী ছবি

হিজরি ১৪৪৪ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল সোমবার (১৯ জুন) সভা আহ্বান করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা সোয়া সাতটায় বাদ মাগরিব (মাগরিবের নামাজের পর) এই সভা অনুষ্ঠিত হবে।

রবিবার (১৮ জুন) ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নে উল্লিখিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বরগুলো হলো: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয় পবিত্র ঈদুল আজহা। এর একদিন আগে ৯ জিলহজ পালিত হয় পবিত্র হজ। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বাংলাদেশের এক দিন আগে পালিত হয় হজ ও ঈদুল আজহা। আজ রবিবার সৌদি আরবে নির্ধারিত হবে পবিত্র হজ ও ঈদের তারিখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত?

২৫ জুলাই দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত?

নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে, জানালেন আইনমন্ত্রী

নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে, জানালেন আইনমন্ত্রী

আসামের বন্যায় মৃত্যু বেড়ে ৬১

আসামের বন্যায় মৃত্যু বেড়ে ৬১

ইয়েমেনে হামলার পর সৌদিতে জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে হামলার পর সৌদিতে জরুরি সতর্কতা জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App