×

জাতীয়

রোহিঙ্গা পরিদর্শনে আসছেন ইইউ মন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৭, ১২:৫৮ পিএম

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী ক্রিস্টাস স্টাইলিয়ানাইডস বাংলাদেশ সফরে আসছেন। আগামী ৩০ অক্টোবর (সোমবার) বাংলাদেশে সফরে এসে তিনি রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। ঢাকাস্থ ইইউ দূতাবাস জানান, সোমবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সফরে এসে পরদিন মঙ্গলবার (৩১ অক্টোবর) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। পরে ইউরোপীয় ইউনিয়নের রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরবেন। এক টুইট বার্তায় ক্রিস্টাস স্টাইলিয়ানাইডস বলেছেন, কিছু মাস আগে আমি মিয়ানমারে গিয়েছিলাম। সেখানে আমার উপলব্ধি হয়েছে রোহিঙ্গারা আরও পাওয়ার অধিকার রাখে। তারা এ বিশ্বে কোনো মানুষের থেকে কম পেতে পারে না। তারা মৌলিক অধিকার পাওয়া যোগ্য। তারা একটি সুনির্দিষ্ট ও সমৃদ্ধ ভবিষ্যৎ পাওয়ার অধিকার রাখে। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে সংকটময় মুহূর্ত পার করছে তা অস্বীকার করলে চলবে না। এ প্রচেষ্টা আন্তর্জাতিক আইন ও প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে হবে। রোহিঙ্গা সমস্যা নিরসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার আলোচনাকে আমি স্বাগত জানাই। এ সময়ে তিনি রোহিঙ্গাদের জন্য আরও ৩ কোটি ইউরো সহযোগিতার ঘোষণা দেন। প্রসঙ্গত, চলতি বছরে অতিরিক্ত ৩ কোটিসহ মোট ৫ কোটি ১০ লাখ ইউরো ডলারের সহযোগিতা দিয়েছে ইইউ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App