×

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের শাস্তি দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ১২:৩৪ পিএম

সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের শাস্তি দাবি

পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে সম্পাদক পরিষদ। গতকাল রবিবার সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ জুন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম-এর জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় নির্মমভাবে হত্যার শিকার হন। সংবাদ প্রকাশের জেরে বকশীগঞ্জ উপজেলার এক প্রভাবশালী জনপ্রতিনিধির লোকজন তার ওপর এ হামলা চালিয়েছে।

অতীতেও অনেক সাংবাদিক হত্যার শিকার হয়েছে যাদের বিচার এখনো হয়নি।

সত্যের পক্ষে লিখতে গিয়ে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকাণ্ড সাংবাদিকদের নিরাপত্তাহীনতার দৃষ্টান্ত বলে মনে করে সম্পাদক পরিষদ।

সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছে সম্পাদক পরিষদ। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা বাকস্বাধীনতা ও মানবাধিকার পরিপন্থি বিধায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে সম্পাদক পরিষদ।

উল্লেখ্য, নাদিম হত্যার প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App