×

জাতীয়

আঁখির চিকিৎসায় গাফলতির কথা স্বীকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ০৩:৩৩ পিএম

আঁখির চিকিৎসায় গাফলতির কথা স্বীকার

সেন্ট্রাল হসপিটাল

সহপাঠীদের ৪ দফা দাবি

অবশেষে নিজেদের গাফলতির কথা স্বীকার করেছে সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলন করে নবজাতকসহ মা মাহবুবা রহমান আঁখির চিকিৎসায় নিজেদের এই গাফলতির কথা স্বীকার করে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। একইসঙ্গে আঁখির মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশও করেছে হাসপাতালটি।

সোমবার (১৯ জুন) বেলা সাড়ে ১২টায় সেন্ট্রাল হসপিটালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসপাতালটির সিনিয়র ডেপুটি ডিরেক্টর ডা. এটিএম নজরুল ইসলাম এ অভিযোগ স্বীকার করেন।

তিনি বলেন, আঁখির চিকিৎসায় হাসপাতালের অবশ্যই গাফলিতি ছিল। গাফিলতি ছিলো প্রথমত ডা. সংযুক্তা সাহার, তারপর ওটির চিকিৎসকদের, কারণ সেসময় তারা সিনিয়র ডাক্তারদের ডাকেনি।

নজরুল ইসলাম বলেন, আমরা এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছি। ৭ কর্ম দিবসের মধ্যে এর তদন্ত প্রতিবেদন আসার কথা। ইতিমধ্যে ৫ দিন চলে গেছে, আর বাকি আছে ২ দিন। আসা করছি এই সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হবে।

হাসপাতালের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের তদন্ত কার্যক্রম তো এখনো শেষ হয়নি। তদন্ত প্রতিবেদনের রিপোর্ট আসলেই আমরা একটা অ্যাকশনে যাবো।

একজন চিকিৎসকের পক্ষে প্রতিদিন দেড়শো থেকে দুইশো জন রোগী দেখা আসলে কতোটা সম্ভব? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে কোয়ালিটি সার্ভিস দিতে গেলে একজন চিকিৎসকের দৈনিক এত রোগী দেখা সম্ভব নয়। কিন্তু সংযুক্তা সাহা দেখতেন, কী বলবো আর এটি নিয়ে।

হাসপাতাল প্রশাসন কি তাহলে এ বিষয়গুলো এতদিন জানতো না? এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার জানা নেই। ডাক্তারের কাছে এলে চিকিৎসা তো মূলত তারাই দেয়। তারপর কোন একটা ইনসিডেন্স ঘটলেই সেটা আমাদের কাছে আসে। বাইরে বিষয়গুলোতে আমাদের অবগত করা হয় না। এজন্যই আমরা এই বিষয়গুলো জানতে পারিনি।

এদিকে আঁখির মৃত্যুতে পরিবারকে ক্ষতিপূরণ এবং দেশের সরকারি বেসরকারি হাসপাতালের অনিয়ম বন্ধে মনিটরিং সেল গঠনসহ ৪ দফা দাবি জানিয়েছে আঁখির সহপাঠীরা।‌ আজ সকালে সেন্ট্রাল হাসপাতালের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে তারা এ দাবি জানায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App