×

জাতীয়

বায়ুদূষণের শীর্ষে আজ ঢাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২৩, ০৮:২০ এএম

বায়ুদূষণের শীর্ষে আজ ঢাকা

ফাইল ছবি

বায়ুদূষণের শীর্ষে আজ ঢাকা

ফাইল ছবি

দূষণে লাহোর দ্বিতীয়

দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে অবস্থান করছে রাজধানী ঢাকা। অন্যদিকে, দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

আজ মঙ্গলবার (২০ জুন) সকাল ৮টা ৪৬ মিনিটে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা যায় এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ১৫৬ অর্থাৎ এখানকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোর শহরের দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৫২ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। তৃতীয় অবস্থানেও রয়েছে পাকিস্তানের আরেকটি শহর করাচি। এটির দূষণ সূচকে স্কোর হচ্ছে ১২১ অর্থাৎ সেখানকার বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

এ ছাড়া চতুর্থ ধাপে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। পঞ্চম অবস্থানে চিলির সান্তিয়াগো এবং ৬ষ্ঠ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App