×

জাতীয়

ওয়াক আউট করল জাতীয় পার্টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৩, ০৬:৪১ পিএম

ওয়াক আউট করল জাতীয় পার্টি

প্রতীকী ছবি

বিরোধী দল জাতীয় পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যদের প্রবল বিরোধিতার মধ্য দিয়ে ব্যাংক-কোম্পানি (সংশোধনী) বিল, ২০২৩ পাশ হতে চলেছে জাতীয় সংসদে। বিলটি উত্থাপনে সংসদীয় রীতিনীতি অনুসরণ করা হয়নি ও ব্যাংক পরিচালকদের সময়সীমা ১২ বছর করার বিরোধিতা করেন বিরোধীরা। এরপরেও বিলটি অর্থমন্ত্রী সংসদে উত্থাপন করলে জাতীয় পার্টি সংসদ থেকে ওয়াক আউট করেন।

আজ বুধবার (২১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বিলটি উত্থাপন করেন। বিলটি পাশের তীব্র বিরোধিতা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, কাজী ফিরোজ রশীদ, মুজিবুল হক চুন্নু, রওশন আরা মান্নান, পীর ফজলুর রহমান, হাফিজ উদ্দিন আহম্মেদ, আহসানুল ইসলাম টিটু, স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু।

বিরোধী দলের এমপি বিলটি পাশ হলে ব্যাংকের ঋণ খেলাপি বেড়ে যাবে ও আর্থিক খাতে দুর্নীতি বাড়বে বলে মন্তব্য করেন। তারা বলেন, ব্যাংক পরিচালনা পর্ষদের বা পরিচালকদের মেয়াদ ১২ বছর করার তারা অনেক বেশি দুর্নী তির সুযোগ পাবে। খেলাপি ঋণ বেড়ে যাবে, ব্যাংকের অর্থ লুটপাট হবে। তাই বিলটি জনস্বার্থ বিরোধী। বিলটি পাশের বিরোধিতা করে তারা ওয়াক আউট করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App