×

জাতীয়

সিলেটের নতুন মেয়র আনোয়ারুজ্জামান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৩, ০৭:৫৭ পিএম

সিলেটের নতুন মেয়র আনোয়ারুজ্জামান
সিলেটের নতুন মেয়র আনোয়ারুজ্জামান

ছবি-সংগৃহীত

সিলেটের নতুন মেয়র আনোয়ারুজ্জামান

সিলেট সিটির নগরপিতা নির্বাচিত হওয়ায় মিষ্টিমুখ করেন আনোয়ারুজ্জামান চৌধুরী। ছবি: ভোরের কাগজ

শক্তিশালী বিরোধী প্রার্থী না থাকা ও বৃষ্টির বাগড়ায় সিলেট সিটির নির্বাচন অনেকটা নিরুত্তাপ হবে বলেই ধারণা করা হয়েছিল। তবে শঙ্কা উড়িয়ে ভোটাররা শেষ পর্যন্ত নির্বাচনকে উৎসবমুখর করে তুললেন। নির্বাচন কমিশনের তথ্যমতে, সিলেট সিটিতে ৪৭ শতাংশ ভোট পড়েছে। আর সেই ভোটের ফলে সিলেট সিটিতে অবস্থান ফিরে পেল আওয়ামী লীগ, বাসিন্দারা পেলেন নতুন মেয়র (নগরপিতা)।

[caption id="attachment_441724" align="aligncenter" width="1024"] সিলেট সিটির নগরপিতা নির্বাচিত হওয়ায় মিষ্টিমুখ করেন আনোয়ারুজ্জামান চৌধুরী। ছবি: ভোরের কাগজ[/caption]

এদিকে, আনোয়ারুজ্জামান চৌধুরীর জয়ে প্রায় ১০ বছর পর সিলেটের মেয়র (নগরপিতা) হলেন আওয়ামী লীগের কোনো নেতা। আওয়ামী লীগের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান ২০০৩-২০১৩ পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেন। পরে ২০১৩-২০২৩ পর্যন্ত সিলেটের নগরপিতা ছিলেন বিএনপির আরিফুল হক চৌধুরী।

সবগুলো কেন্দ্রের বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৮ হাজার ৬১৪ ভোট পেয়ে মেয়র (নগরপিতা) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৩২১। ৬৮ হাজার ২৯৩ ভোট বেশি পেয়ে সিলেটের নগরপিতা নৌকার মাঝি আনোয়ারুজ্জামান চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App