×

জাতীয়

বাংলাদেশ আইসিআইসির নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৩, ০৭:০০ পিএম

বাংলাদেশ আইসিআইসির নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত

তথ্য কমিশনারদের আন্তর্জাতিক কনফারেন্সের (আইসিআইসি) কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ১৯-২১ জুন তিনদিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অব ইনফরমেশন কমিশনারসের ১৪তম সম্মেলনের শেষ দিন বুধবার (২১ জুন) বিশ্বের ৮৩টি সদস্য রাষ্ট্রের ভোটের মাধ্যমে বাংলাদেশ এই কমিটির সদস্য নির্বাচিত হয়, যার মেয়াদ আগামী ৩ বছর।

আন্তর্জাতিক সংস্থাটির ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির বর্তমান সভাপতি মেক্সিকোর প্রধান তথ্য কমিশনার। বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক আইসিআইসির ম্যানিলা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

তথ্য কমিশনারদের আন্তর্জাতিক কনফারেন্সের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ড. আবদুল মালেক সংবাদ সংস্থা বাসসকে টেলিফোনে বলেন, বাংলাদেশের জন্য এটা খুবই গর্বের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সম্মান অর্জন দেশকে আরো উচ্চতার আসনে নিয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App