×

জাতীয়

আমজাদ মোল্লাসহ ৪ রাজাকারের ফাঁসির রায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ১১:৪৪ এএম

আমজাদ মোল্লাসহ ৪ রাজাকারের ফাঁসির রায়

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আমজাদ হোসেন মোল্লাসহ যশোরের বাঘারপাড়ার চার রাজাকারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ রবিবার (২৫ জুন) এ রায় ঘোষণা করেন। এসময় আসামি আমজাদ হোসেন মোল্লা এজলাসে উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি পলাতক।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় যশোরের বাঘারপাড়ার চাঁদপুর গ্রামের ডা. নওফেল উদ্দিন বিশ্বাস, ময়েনউদ্দিন ও আয়েনউদ্দিন আয়নাকে অপহরণের পর হত্যার অভিযোগ পাওয়া যায়।

একই সময়ে খুনের শিকার হন মাগুরার শালিখা থানার সীমাখালী বাজার ঘাটের মাঝি রজব আলী বিশ্বাসও।

এছাড়া নির্যাতন, আটক সহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ এনে ওই চারজনের নামে মামলা করা হয়। ২০১৬ সালের ৪ এপ্রিল এ মামলার তদন্ত শুরু হয়ে ২০১৮ সালের ১৬ এপ্রিল শেষ হয়।

চার আসামির মধ্যে আমজাদ কারাগারে আছেন। ওহাব মোল্লা, মাহতাব বিশ্বাস ও ফসিয়ার রহমান মোল্লা পলাতক আছেন। মামলায় তদন্ত কর্মকর্তা সহ আট সাক্ষী জবানবন্দি দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App