×

জাতীয়

ঈদুল আজহার ৫ জামাত বায়তুল মোকাররমে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ০৬:০২ পিএম

ঈদুল আজহার ৫ জামাত বায়তুল মোকাররমে

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। ফাইল ছবি

চলতি বছর পবিত্র ঈদুল আজহায় বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। আজ রবিবার (২৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সকাল সাতটা শুরু হবে ঈদের প্রথম জামাত। এরপর এক ঘণ্টা পর পর চারটি ও শেষ জামাত ৪৫ মিনিট পর অনুষ্ঠিত হবে।

প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। এই জামাতে মুকাব্বির থাকবেন খাদেম আব্দুল হাদী।

দ্বিতীয় জামাত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মাওলানা মুহীউদ্দিন কাসেম ইমামতিতে। এতে মুকাব্বির থাকবেন মসজিদের মুয়াজ্জিন (অব.) হাফেজ ক্বারী মো. আতাউর রহমান।

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারীর ইমামতিতে ঈদুল আজহার তৃতীয় জামাত শুরু হবে সকাল নয়টায়। এতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্রধান খাদেম মো. শহিদ উল্লাহ মুকাব্বির থাকবেন।

সকাল ১০টায় চতুর্থ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) পরিচালক মাওলানা মো. আনিসুজ্জামান সিকদার এবং মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. রুহুল আমিন।

সর্বশেষ জামাত শুরু হবে বেলা ১০টা ৪৫ মিনিটে। ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ এই জামাতে ইমামতি করবেন। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. জহিরুল ইসলাম।

উল্লেখ্য, আগামী ১০ জিলহজ, ১৪৪৪ হিজরি মোতাবেক বৃহস্পতিবার (২৯ জুন) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App