×

জাতীয়

শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৩, ০৮:০৮ পিএম

শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার (২৮ জুন) এক চিঠিতে এ শুভেচ্ছা জানিয়েছেন মোদী। প্রধানমন্ত্রী মোদী এক চিঠিতে গুরুত্ব সহকারে উল্লেখ করেন, ঈদুল আজহার এই পবিত্র উৎসব ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের একটি শক্তিশালী অনুস্মারক হিসাবে কাজ করে। তিনি আরও উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে বন্ধন যৌথ ইতিহাস ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি উভয় পক্ষের মানুষের আত্মত্যাগের মাধ্যমে নির্মিত হয়েছে। পবিত্র ঈদুল আজহার এই উৎসব জনগণকে আরও কাছাকাছি নিয়ে আসবে বলে আস্থা প্রকাশ করেন নরেন্দ্র মোদী। ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App