×

জাতীয়

খালেদাকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২৩, ১০:৫০ পিএম

খালেদাকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতারা

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান বিএনপি নেতারা। ছবি: ভোরের কাগজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গুলশানের বাসভবন ফিরোজায় গেছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ জুন) রাত সাড়ে আটটার দিকে দেখা করতে যান নেতারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন, ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান ও বেগম সেলিমা রহমান।

২০২০ সালে করোনা ভাইরাসের সময় সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ঈদ উদযাপন করে আসছেন তিনি। আর প্রতি বছর ঈদের দিন রাতে খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App