×

জাতীয়

প্রাইভেটকারের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৩, ১২:১১ পিএম

প্রাইভেটকারের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জান্নাতের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শামীম মৃধা (৩৫)।

শুক্রবার (৩০জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

মৃত শামীমের বোনজামাই সাইফুল ইসলাম জানান, শামীমের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। তার বাবার নাম সোহরাব মৃধা। বর্তমানে ক্যান্টনমেন্ট মাটিকাটা এলাকায় থাকতেন। ঢাকা পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানিতে চাকরি করতেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App