×

জাতীয়

হাজিদের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায় আসবে ৩ জুলাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৩, ০৭:৩৩ পিএম

হাজিদের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায় আসবে ৩ জুলাই
বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে স্থানীয় সময় রোববার (২ জুন) রাতে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মদিনা থেকে ঢাকার উদ্দেশে রওনা করবে। সোমবার (৩ জুলাই) ভোর ৬টা ৫ মিনিটে হাজিদের নিয়ে ঢাকায় পৌঁছাবে ফ্লাইটটি। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে গেছেন। তাদের বহন করতে ৩২৫টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এরমধ্যে বিমান বাংলাদেশের ১৫৯ ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্সের ১১৩ ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৫৩ ফ্লাইটে ২০ হাজার ২৩৬ হজযাত্রী বহন করা হয়েছে। এদিকে হাজিদের অতিরিক্ত জমজমের পানি না কেনার জন্য অনুরোধ জানিয়েছে, এ তিন এয়ারলাইন্স। ঢাকায় হযরত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রত্যেক হাজি ৫ লিটারের জমজমের পানির একটি বক্স পাবেন। ঢাকা ছাড়াও চট্টগ্রাম অথবা সিলেট বিমানবন্দরেও একইভাবে জমজমের পানি পাবেন হাজিরা। এছাড়া অনেক হাজি সৌদি থেকে উট, দুম্বার কাঁচা মাংস ফ্রোজেন করে আনার চেষ্টা করেন। এটিও নিষিদ্ধ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এই আন্দোলন ঈদের পরের আন্দোলন নয়: জামায়াত আমির

এই আন্দোলন ঈদের পরের আন্দোলন নয়: জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App