×

জাতীয়

জরুরি সভায় না আসার কারণ জানালেন রেজা কিবরিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৩, ০৫:৩৪ পিএম

জরুরি সভায় না আসার কারণ জানালেন রেজা কিবরিয়া

রেজা কিবরিয়া। ফাইল ছবি

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে পূর্ব ঘোষিত বিশেষ জরুরি সভায় অংশ নেননি ড. রেজা কিবরিয়া। কেন জরুরি সভায় অংশ নেননি, তার কারণ দর্শিয়েছেন তিনি।

‘বিশৃঙ্খলা এড়াতে ও নেতাকর্মীদের নিরাপত্তার কথা ভেবে জরুরি সভায় অংশ নিইনি’ - রেজা কিবরিয়া

শনিবার (১ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন ড. রেজা কিবরিয়া। একই সঙ্গে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।

ড. রেজা কিবরিয়া বিজ্ঞপ্তিতে বলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে পূর্ব ঘোষিত বিশেষ জরুরি সভা আজ শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আমি নিজেও সভায় উপস্থিত হওয়ার জন্য রওনা দিয়েছিলাম। বিভিন্ন সোর্স থেকে জানতে পারলাম, ভিপি নুর একই সময়ে আরো তিনটি সভা ডেকেছেন। আমি আরো জানতে পারলাম, কেন্দ্রীয় কমিটির সভায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সারা দেশ থেকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও বহিরাগত লোক এনে কার্যালয়ের আশপাশে জড়ো করেছেন

তিনি বলেন, কেন্দ্রীয় কার্যালয়ের ল্যান্ড ওনার্স (ভবন মালিক) আমাকে রাতে অবগত করেছেন যে, বিশৃঙ্খলা এড়াতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন। এসব ঘটনা স্পষ্টতই একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির উদ্দেশ্য মনে হওয়ায় নেতাকর্মীদের নিরাপত্তার কথা চিন্তা করে আমি রাস্তা থেকে ফিরে আসি।

তবে কোরাম পূর্ণ হলে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সভা শেষ করার আহ্বান জানান ড. রেজা কিবরিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App