×

জাতীয়

হজের ফিরতি ফ্লাইট শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৩, ০৮:৪২ পিএম

হজের ফিরতি ফ্লাইট শুরু

ফাইল ছবি

আজ রবিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট। গত মঙ্গলবার (২৭ জুন) শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা। তাই নিজ দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন হাজিরা। তবে যারা হজ পালনে শেষের দিকে সৌদি আরব পৌঁছেছেন তারা পবিত্র মক্কা নগরী থেকে জিয়ারতের জন্য মদিনায় মসজিদে নববীর উদ্দেশে রওনা দিয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, আজ রবিবার রাতে সৌদি আরবের মদিনা মনোয়ারা বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফিরতি ফ্লাইট ঢাকার উদ্দেশে ছাড়বে। সোমবার ভোরে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সরকারি ব্যবস্থাপনায় যেসব হাজিরা হজ করতে গেছিলেন তাদের মধ্যে থেকে ৪১৯ জন হাজিকে নিয়ে প্রথম ফ্লাইট রোববার রাতে রওনা করবে। সোমবার ভোর ছয়টা ৫ মিনিটে হাজিদের নিয়ে ঢাকায় অবতরণ করবে। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট।

এদিকে হাজিদের ফিরতি ফ্লাইটের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মক্কার বাংলাদেশ হজ অফিসে সমন্বয় সভা করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) ও প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্ব করেন।

সভায় হজ পরবর্তী সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হাজিদের নির্বিঘ্নে দেশে ফেরার জন্য বিভিন্ন করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অন্যদের মধ্যে হজ প্রশাসনিক (প্রথম ও দ্বিতীয়) দলের সদস্য, কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, চিকিৎসক ও আইটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App