×

জাতীয়

কাঁচামরিচ-চিনির মূল্য তদারকিতে অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ০৭:২২ পিএম

কাঁচামরিচ-চিনির মূল্য তদারকিতে অভিযান
কাঁচামরিচ-চিনির মূল্য তদারকিতে অভিযান
ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে কাঁচা মরিচ এবং চিনির মূল্য ও মজুদ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকির লক্ষ্যে বাজার অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৩ জুলাই) এ অভিযান পরিচালিত হয়। ঢাকা মহানগর এলাকায় ৩টি টিম অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ ৫০টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। ঢাকা মহানগরীর কারওয়ান বাজার, সাদেকখান বাজার ও টাউনহল বাজারে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে তারা জানান, মরিচের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। কোন ঘাটতি নেই এবং মরিচের মূল্য ধীরে ধীরে আরো কমে আসবে। মিরপুর শাহ আলি মার্কেট এলাকায়ও মরিচের মূল্য ও সরবরাহ স্বাভাবিক দেখা যায়। এছাড়াও বিভিন্ন সুপারশপে মরিচের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য যাচাই করা হয়। সুপারশপে কাঁচা মরিচ বিক্রয়ের ক্ষেত্রে অনিয়ম হয়েছে কিনা তা অধিকতর যাচাইয়ের লক্ষ্যে সুপারশপের প্রতিনিধিদের আগামীকাল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বিগত দিনগুলোতে মরিচের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের তথ্য ও প্রমাণসহ উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়। সার্বিকভাবে সকল অভিযান পর্যালোচনা করে দেখা যায় কাঁচা মরিচের মূল্য হ্রাস পাচ্ছে। সোমবার সারাদেশে ৫৩টি বাজার অভিযানে ১৪৮টি প্রতিষ্ঠানকে ৩,৩৯,২০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এসকল কার্যক্রম অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App