×

জাতীয়

রাজধানীতে সিএনজির ধাক্কায় বৃদ্ধ নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ০৪:৫৬ পিএম

রাজধানীতে সিএনজির ধাক্কায় বৃদ্ধ নিহত

ফাইল ছবি

রাজধানীর তেজগাঁও নাবিস্কো এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দানু চৌধুরী (৮৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে নাবিস্কো ও তিব্বতের মাঝামাঝি সাউদান সিএনজি পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন বেলা ২টার দিকে মারা যান তিনি। নিহতের ছেলে ইমরান চৌধুরী জানান, তাদের বাড়ি নরসিংদির রায়পুরা উপজেলার কালিপুর গ্রামে। বর্তমানে তেজগাঁও কুনিপাড়া এলাকায় থাকেন। আর্ট এর কাজ করতেন তার বাবা দানু চৌধুরী। তবে বর্তমানে কিছুই করতেন না। সকালে নাখালপাড়ায় ছেলে ইমরানের বাসায় যাওয়ার পথে সাউদান সিএনজি পাম্পের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। পথচারীরা তাকে তেজগাঁও ইমপালস হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। সোখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, ঘটনার পরপরই সিনএজি অটোরিকশার চালক অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে। গাড়িটি সনাক্তের চেষ্টা চলছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App