×

জাতীয়

কুরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের সিডিএকে ডাকা হয়েছিলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ০৯:১৭ পিএম

কুরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের সিডিএকে ডাকা হয়েছিলো
সুইডেনে কুরআন শরিফ পোড়ানোর ঘটনায় ঢাকায় সে দেশের চার্জ দ্য এ্যাফেয়ারর্স-সিএডিকে (ভারপ্রাপ্ত রাষ্ট্রদুত) ডেকে নিন্দা ও জড়িত ব্যক্তির শাস্তি দাবি করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। মঙ্গলবার (৪ জুলই) জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। এসময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করেন। একে আব্দুল মোমেন বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে সুইডেনের আমাদের দেশের সিএডি তাকে আমরা মন্ত্রণালয়ে ডেকে এনেছিলাম এবং আমরা এই ব্যাপারে বাংলাদেশের জনগণের, এই ধরনের কোরআন শরিফ পোড়ানো, দিনে মসজিদের সামনে এটার তীব্র নিন্দা করি। সেই সাথে আমরা দাবি তারা যেনো এই দুষ্টু লোকের শাস্তি দেয়। রাষ্ট্রদুত জানিয়েছেন সুইডেন সরকার এই জন্যে তারা এপোলজি চেয়েছে এবং এই যে ব্যক্তি কাজটি করেছে তাকে তারা গ্রেপ্তার করেছে। এই লোকটি বলেছিলো যে সে শুধু তার বক্তব্য প্রকাশ করবে। কিন্তু সেইখানে যে কোরআন শরিফ জ্বালাবে সেই কথাটা বলেনি। সেই জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। হিট ট্রেট বেনামা যা তাদের দেশের আইনে এটা প্রচার করতে পারে না। আমাদের মতো আরও অনেকগুলো মুসলিম রাষ্ট্র প্রতিবাদ করে এবং আমরা মোটামোটি আনন্দিত যে তারা ব্যবস্থা নিয়েছে। এর আগে তরীকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সুইডেনে কোরআন শরিফ পোড়ানের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি সুইডেনের রাষ্ট্রদুতকে ডেকে এই ঘটনার প্রতিবাদ করার দাবি জানান। এছাড়া তিনি হজরত মোহম্মদের ব্যঙ্গ চিত্র দেখানো, মেয়েদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা এসব ইসলাম ধর্মের ওপরে আঘাত। তিনি ফিলিস্তিনে ইসরাইল বাহিনী মুসলমানদের হত্যা করছে, নারী নির্যাতন করছে তারও তীব্র নিন্দা জানান তিনি। তিনি জাতিসংঘে নিন্দা প্রস্তাব আনার দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App