×

জাতীয়

যুক্তরাষ্ট্র প্রতিনিধির ঢাকা সফরে থাকবে নির্বাচন ও রোহিঙ্গা ইস্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ১০:৩৮ পিএম

যুক্তরাষ্ট্র প্রতিনিধির ঢাকা সফরে থাকবে নির্বাচন ও রোহিঙ্গা ইস্যু

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র প্রতিনিধির ঢাকা সফরের আলোচ্য সূচিতে নির্বাচন ও রোহিঙ্গা ইস্যু থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার। এছাড়াও, ঢাকা সফরের এজেন্ডায় শ্রম সমস্যা, মানবাধিকারসহ একাধিক বিষয় স্থান পেয়েছে।

ওয়াশিংটনের সময় অনুযায়ী শুক্রবার (৭ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মার্কিন আন্ডার সেক্রেটারি ও তিব্বত বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ সমন্বয়কারী উজরা জেয়া আগামী ৮-১৪ জুলাই দিল্লি ও ঢাকা সফর করবেন। এ সফরে ভারতের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ক আরো গভীর ও টেকসই করা নিয়ে আলোচনা করবেন তিনি। এর মধ্যে আছে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় অভিন্ন সমাধান, গণতন্ত্র, আঞ্চলিক স্থিতিশীলতা ও মানবিক সহায়তা।

পাশাপাশি, বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে রোহিঙ্গা সংকট, শ্রম সমস্যা, মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানব পাচার প্রতিরোধসহ মানবিক উদ্বেগের ইস্যুতে আলোচনা করবেন বলেও জানিয়েছেন তিনি। দুই দেশেই মার্কিন আন্ডার সেক্রেটারি নাগরিক সমাজের সংগঠনগুলোর সঙ্গে মতপ্রকাশ ও সমাবেশে স্বাধীনতা, প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুসহ নারী, প্রতিবন্ধি ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির বিষয়ে মতবিনিময় করবেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মার্কিন আন্ডার সেক্রেটারির সফর প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তার সফরসঙ্গী হিসেবে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএইডের এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিসটেন্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলী কৌর আসছেন। এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতীম সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার এবং দুই দেশের সরকারের মধ্যকার যোগাযোগ জোরদার করার একটি প্রয়াস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App