×

জাতীয়

৩ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০৯:১০ পিএম

৩ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ছবি: ভোরের কাগজ

রাজধানীর উত্তরখান ও দক্ষিণখান থানা এলাকায় তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় রেজিস্ট্রেশন বিহীন ও মেয়াদ উত্তীর্ণ মেডিসিন ব্যবহারসহ অস্বাস্থ্যকর পরিবেশ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অপরাধে ওই প্রতিষ্ঠানগুলোকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

রবিবার (৯ জুলাই) ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ।

এদিকে, শনিবার এ বিষয়ে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়ার এএসপি মো. পারভেজ রানা বলেন, সম্প্রতি কতিপয় অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান চিকিৎসার আড়ালে প্রতারণা করে আসছে বলে জানা যায়। তারা সরকারি অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা ও সেখানে মেয়াদোত্তীর্ণ মেডিসিন ব্যবহার করে আসছে মর্মে তথ্য পাওয়া যায়।

এরই পরিপ্রেক্ষিতে রবিবার র‌্যাব-১ এর একটি আভিযানিক দল রাজধানীর উত্তরখান থানাধীন আটপাড়া এলাকায় সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহের নেতৃতে অভিযান পরিচালনা করে। এসময় রেজিস্ট্রেশন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মেডিকেল সেন্টার পরিচালনা, মেডিসিনের ফ্রিজে মাছ-মাংস সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ মেডিসিন ব্যবহার করার অপরাধে ফাস্ট কেয়ার ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারের স্বত্বাধিকারী মো. মোশারফ হোসেনকে ১ লাখ টাকা, কেয়ার প্লাস ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল্লাহকে ১ লাখ টাকা ও ফাতেমা মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টার ও মেডিকেল সার্ভিসের স্বত্বাধিকারী মোছাঃ ফারজানা ইয়াসমিনকে ১ লাখ টাকা করে সর্বমোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানের আরো কিছু ছবি:

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App