×

জাতীয়

পুলিশ কর্মকর্তার ৬ বছর কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ০১:২৩ পিএম

পুলিশ কর্মকর্তার ৬ বছর কারাদণ্ড

ছবি: ভোরের কাগজ

পুলিশ কর্মকর্তার ৬ বছর কারাদণ্ড
পুলিশ কর্মকর্তার ৬ বছর কারাদণ্ড

মানিলন্ডারিং আইনের মামলায় বরিশাল জেলার পুলিশ পরিদর্শক ফিরোজ কবিরকে ৬ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী সাবরিনা আহমেদকে চার বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (১২ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় শেষে জামিনে থাকা এ দুই আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া ফিরোজ কবিরকে কারাদণ্ডের পাশাপাশি অপরাধের সাথে সংশ্লিষ্ট সম্পত্তির দ্বিগুন অর্থাৎ এক কোটি ৭৪ লাখ ৩৪ হাজার ৩৮৮ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ফিরোজ কবির কর্তৃক অপরাধের সাথে সংশ্লিষ্ট সম্পত্তি অর্থাৎ ৮৭ লাখ ১৭ হাজার ১৯৪ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।এই অর্থদন্ডের টাকা রায়ের দিন থেকে ৬০ কার্যদিবসের মধ্যে পরিশোধের নির্দেশ প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি সাইফুল ইসলাম মিঠু সাজার বিষয়টি জানান।

মামলা সূত্রে জানা যায়, ফিরোজ কবির ২০১২ সালের ১ জানুয়ারি হতে ২০১৬ সালের ৩১ মে র্পযন্ত এবি ব্যাংক গুলশান শাখার, ডাচ বাংলা ব্যাংক, গুলশান শাখার, এনআরবি কর্মাশিয়াল ব্যাংকের গুলশান শাখার, ইসলামী ব্যাংক, গুলশান শাখা, ব্রাক ব্যাংক, গুলশান শাখার চলতি হিসাবের এবং তার স্ত্রী সাবরিনা আহমেদ ইভার নামে পরিচালিত ডাচ বাংলা ব্যাংকের গুলশান শাখার হিসাবে জ্ঞাত আয় বর্হিভূত টাকা জমা করেন। তাদের ব্যাংক হিসাবে সমূহে পেশার সাথে অসামঞ্জস্যর্পূণ বিপুল অংকের লেনদেন সম্পন্ন হয়েছে। অধিকাংশ হিসাব খোলার সময় ফিরোজ কবির অর্থের উৎস চাকুরী দেখিয়েছেন।

কিন্তু যে ধরনের ও যে অংকের লেনদেন হয়েছে তা বেতন ভাতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। অর্থের উৎস সম্পর্কে অভিযুক্তরা কোন সন্তোষজনক ব্যাখ্যা বা প্রমাণ দাখিলে ব্যর্থ হয়েছেন। এতে প্রাথমকিভাবে প্রমানতি হয় যে, জমাকৃত উক্ত অর্থ মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুর্নীতি ও ঘুষ' সংক্রান্ত সম্পৃক্ত অপরাধলব্ধ।

এ অভিযোগে দুদকের সহকারী পরিচালক সৈয়দ আতাউল কবির ২০১৭ সালের ৩ অক্টোবর গুলশান এ মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের পর ২০১৯ সালে দুদক এ মামলায় চার্জশিট দাখিল করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

এসএমই ঋণ নিতে কী লাগবে?

এসএমই ঋণ নিতে কী লাগবে? ব্যবসা শুরু থেকে সম্প্রসারণ- জামানত, কাগজপত্র, যোগ্যতা ও সুদের হার জানুন

হরমুজে পালটাপালটি হামলা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

হরমুজে পালটাপালটি হামলা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App