×

জাতীয়

ছোট বোনকে বাঁচাতে গিয়ে ৩ বোনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ১০:৫০ পিএম

ছোট বোনকে বাঁচাতে গিয়ে ৩ বোনের মৃত্যু

বামদিক থেকে- সারথি রানী দাশ, সাখশী রানী দাশ ও হ্যাপি রানী দাশ। ফাইল ছবি

চোখের সামনে একে একে ৩ মেয়েকে প্রাণ হারাতে দেখলেন মিঠুন ও আরতি দম্পতি। ছোট বোনকে বাঁচাতে নিজেরা মানব ঢাল হয়েছিল তারা।

ঘটনাটি ঘটেছে গত ২০ জুন ভোরে। সেদিন সকাল সাড়ে ছয়টার দিকে ঘরের ভেতরে আকস্মিক বিকট শব্দ হয়। মুহূর্তেই দাউ দাউ করে পুরো ঘরে আগুন ধরে যায়। আড়াই বছরের ছোট বোন সুইটি রানী দাশের গায়ে যাতে আগুন না লাগে, সেই কারণে মানব ঢাল হয়ে দাঁড়ায় ৩ বোন। এতে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায় তাদের। অগ্নিকাণ্ডে সামান্য পুড়লেও রক্ষা পায় ছোট বোন। পরে আগুনে দগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

এরপর গত ২২ জুন শারীরিক অবস্থা খারাপ হওয়ায় সারথি ও হ্যাপিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। ঘটনার প্রায় ২৪ দিনের ব্যবধানে আগুন লাগার ঘটনায় একে একে ৩ বোনের মৃত্যু হয়।

নিহতরা হলো- সারথি রানী দাশ (১৭), সাখশী রানী দাশ (১৩) ও হ্যাপি রানী দাশ (৬)। সবশেষ বুধবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছে হ্যাপি।

‘শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় তিন বোনের শারীরিক অবস্থা শুরু থেকেই গুরুতর ছিল। বেশি খারাপ হওয়ায় দুই বোনকে উন্নত চিকিৎসার জন্য আমি ঢাকায় পাঠানোর ব্যবস্থা করি। কিন্তু কাউকে আর বাঁচানো গেল না। ঘটনাটি খুবই হৃদয়বিদারক। সিটি করপোরেশন থেকে তাদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা এবং স্থানীয় এমপি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ৫০ হাজার টাকার আর্থিক সহযোগিতা দিয়েছেন’ - চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্থানীয় কাউন্সিলর জহরলাল হাজারী

এর আগে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুন একই ইনস্টিটিউটে সারথি ও তার আগে ২৪ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যায় সাখশী। নিহতরা চট্টগ্রাম নগরের বান্ডেল রোডের সেবক কলোনির বাসিন্দা মিঠুন ও আরতি দম্পতির মেয়ে। নিহত সারথি সপ্তম শ্রেণির, সাখশী পঞ্চম ও হ্যাপি কেজি শ্রেণির ছাত্রী ছিলেন।

উল্লেখ্য, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত। নিহত তিন বোনের শরীরের ৯০ শতাংশের ওপর আগুনে পুড়ে গিয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App