×

জাতীয়

সুষ্ঠু নির্বাচনের আশা উজরা জেয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০২:৩০ পিএম

সুষ্ঠু নির্বাচনের আশা উজরা জেয়ার
সুষ্ঠু নির্বাচনের আশা উজরা জেয়ার

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। ছবি: পিএমও

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশা ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। তার মতে, এর মাধ্যমেই ভবিষ্যতে দেশের জনগণের জন্য গণতন্ত্র আরো সমৃদ্ধ হবে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে টুইটে এ কথা বলেন তিনি। এর আগে সকাল সাড়ে নয়টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান উজরা।

তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৫০ বছরেরও বেশি সময়ের অংশীদারত্ব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের প্রতি তাদের উদারতা প্রশংসনীয় এবং আশা করছি, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, যার মাধ্যমে ভবিষ্যতে দেশের জনগণের জন্য গণতন্ত্র আরো সমৃদ্ধ হবে।

সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে আধা ঘণ্টারও বেশি সময় বৈঠক করেছেন উজরা। এরপর আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করেন তিনি।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিতে দুপুর একটা ২০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গিয়েছেন উজরা। সেখানে তিনি পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করছেন।

উজরা জেয়ার সঙ্গে আছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। বিকেলে তিনি মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও সুশীল সমাজের বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করবেন।

এরপর প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেয়ার কথা আছে উজরার।

গত মঙ্গলবার চারদিনের সফরে দিল্লি থেকে ঢাকায় আসেন উজরা জেয়া। তার সফরসঙ্গীদের মধ্যে আরো আছেন ইউএসএআইডি এশিয়া ব্যুরোর উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কৌর। বুধবার তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এই প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করবে শুক্রবার।

ধারণা করা হচ্ছে, দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার, শ্রমিকের অধিকার, বাক-স্বাধীনতা, মানবিক সহায়তাসহ অন্যান্য বিষয়ে সফররত মার্কিন কর্মকর্তাদের আলোচনা হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App