×

জাতীয়

সিনহার প্লট দুর্নীতি মামলার প্রতিবেদন ১৮ সেপ্টেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০২:৫৬ পিএম

সিনহার প্লট দুর্নীতি মামলার প্রতিবেদন ১৮ সেপ্টেম্বর

এসকে সিনহা। ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর উত্তরায় প্লট বরাদ্দের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ জুলাই) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য দিন ধার্য ছিল। তবে দুদক প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান আগামী ১৮ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন।

এর আগে, গত ১০ অক্টোবর দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে মামলাটি করেন। এতে বলা হয়, এসকে সিনহার বিরুদ্ধে মামলায় ৭ কোটি ১৪ লাখ ৫ হাজার ৮৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। তার ভাইয়ের নামে অবৈধভাবে বরাদ্দ নেয়া পূর্বাচলের প্লটটি ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাচল থেকে উত্তরার সেক্টর-৪-এ স্থানান্তর করেন তিনি।

পরবর্তীতে রাজউক থেকে অনুমোদনও করান। উত্তরা আবাসিক এলাকায় এ ভবনের রাজউকের প্লট বাবদ ৭৫ লাখ টাকা ও নির্মাণ বাবদ ৬ কোটি ৩১ লাখ ৫ হাজার ৮৬৫ টাকা ব্যয় হয়। সব মিলিয়ে ৭ কোটি ৬ লাখ ৫ হাজার ৮৬৫ টাকা তিনি নিজেসহ রাজউক থেকে পরিশোধ করেন। কিন্তু সিনহার এ সম্পদ অর্জনের বৈধ কোনো উৎস নেই এবং তা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

মারধরের পর বাঁধন তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App