×

জাতীয়

শ্রমিকদের রেললাইন অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ১১:৪৫ এএম

শ্রমিকদের রেললাইন অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রাজধানীর এফডিসি রেললাইন অবরোধ করেছে রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রবিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে কয়েক'শ অস্থায়ী শ্রমিকরা রেললাইনে অবস্থান নেন। এতে কারওয়ান বাজারে আটকা পড়ে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস এক্সপ্রেস। শ্রমিকরা বলছেন, জনবল সংকটের রেলে ট্রেনের চাকা সচল রাখতে বিজ্ঞাপন দিয়ে সারাদেশে প্রায় সাড়ে সাত হাজার অস্থায়ী শ্রমিক নিয়োগ দেয়া হয়। যারা ইতোমধ্যে ১২/১৪ বছর ধরে রেলে চাকরি করছেন। কথা ছিল ৩ থেকে ৪ বছরের মধ্যে স্থায়ীকরণ করা হবে। কিন্ত আজও রেল তাদের স্থায়ী করেনি। বরং তাদের বাদ দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন করে কর্মচারী নিয়োগের ঘোষণা দেয়া হয়েছে। এতেই ক্ষুব্ধ হয় তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রেলপথ ছাড়বেন না তারা। এ বিষয়ে কমলাপুর স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, রেলের অস্থায়ী গেট কিপাররা তাতের চাকরি স্থায়ী করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। তারা আজ সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজার রেল গেটে লাইন অবরোধ করে বসে আছে। এর জন্য দ্রুতযান সহ সকাল থেকে কয়েকটি ট্রেন ছেড়ে যেকে পারেনি। যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। তবে তাদের সঙ্গে আলোচনা চলছে, আশা করছি অবরোধ উঠে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App