×

জাতীয়

দেশে একদলীয় শাসন চালুর পায়তারা চলছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ০৪:২০ পিএম

দেশে একদলীয় শাসন চালুর পায়তারা চলছে

জিএম কাদের। ফাইল ছবি

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, দেশে এখন গণতন্ত্র নেই। বর্তমান সরকার যেভাবে নির্বাচন করে যাচ্ছে, আগামীতেও এভাবে নির্বাচন করে যদি গ্রহণযোগ্য করাতে পারে, তাহলে গণতন্ত্র রুদ্ধ হয়ে যাবে। তখন একজন নেতা থাকবেন, তিনি আজীবনই নেতা থাকবেন। একটি মাত্র দল থাকবে, তারা চাইলে শোভা’র জন্য কিছু পাপেট দল তৈরী করে রাখতে পারবে। নির্বাচনের পরিবর্তে সব কিছুই সিলেকশনে হবে। কখনো নির্বাচন হলে সুপ্রিম লিডারের নির্দেশেই হবে। দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালুর পায়তারা চলছে।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সহ-সভাপতি খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।

ব্যবসায়ী ও পেশাদার সংগঠনসহ সব কিছুই এখন সিলেকশনের দিকে চলে গেছে উল্লেখ করে জিএম কাদের বলেন, ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং ডাক্তারদের সংগঠনও সিলেকশনের দিকে যাচ্ছে। দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালুর পায়তারা চলছে। দেশে একজন নেতা ও আজীবনের জন্য নেতা থাকবেন। জনগণের কোনো অধিকার থাকবে না, তারা প্রজা হিসেবে চাকরের মত বিবেচিত হবে। দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে শুধু রাজনৈতিক দল নয়, জনগণকেও এগিয়ে আসতে হবে।

জাপা চেয়ারম্যান বলেন, দুটি কাজ সরকার সাফল্যের সঙ্গে করতে পেরেছে। একটি হচ্ছে, মানুষের মধ্যে আতংক সৃষ্টি করতে পেরেছে। জনগণ সরকারের বিরুদ্ধে ভয়ে কথা বলতে পারছে না। নির্যাতন, নিষ্পেষণ এবং কঠোরভাবে দমনের ভয়ে মানুষ সরকার বিরোধী কর্মকান্ডে যোগ দিতে আতংকিত। দ্বিতীয় হচ্ছে, মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করতে পেরেছে। তিন মাস দেশ বন্ধ ছিল, কিন্তু আন্তর্জাতিক কিছু সমর্থনের কারণে সরকার টিকে গেছে। এ কারণে সাধারণ মানুষ মনে করে, অন্দোলন করে কোনো ফল হবে না। এই দুই বিষয় থেকে মানুষকে আস্থার জায়গায় নিয়ে আসতে হবে। জনগণের সক্রিয় সমর্থন ছাড়া রাজনৈতিক দলগুলো কিছুই করতে পারবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App