×

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সস্ত্রীক গণভবনে আরাফাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ০৭:৪০ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সস্ত্রীক গণভবনে আরাফাত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সস্ত্রীক দেখা করেছেন ঢাকা -১৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জয়ের পরদিন মঙ্গলবার (১৮ জুলাই) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সস্ত্রীক দেখা করেন মোহাম্মদ এ আরাফাত। আগের রাতে নৌকার এই প্রার্থী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন একাই।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার মঙ্গলবার বিকালে গণমাধ্যমকে জানান, নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেলা ৩টার দিকে গণভবনে ঢোকেন আরাফাত।

গত সংসদ নির্বাচনে বিজয়ী আকবর হোসেন খান পাঠানের মৃত্যুতে ফাঁকা আসনে আরাফাতকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ, যিনি গত কয়েক বছর ধরে অনলাইন ও বিভিন্ন ফোরামে দলের পক্ষে ‘বুদ্ধিবৃত্তিক লড়াই’ চালিয়ে আসছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App