×

জাতীয়

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০১:১৩ পিএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে। ছবি: সংগৃহীত

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি দুই হাজতির মৃত্যু হয়েছে। তারা হলেন- সাবিদ হোসেন নান্টু (২৮) ও সবুজ (৬৫)।

বুধবার (১৯ জুলাই) সকাল ৭টায় সাবিদকে ও বেলা সাড়ে ১২টায় সবুজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, তারা দুজনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি ছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা সকালে সাবিদকে ও দুপুরে সবুজকে হাসপাতালে নিয়ে আসে। তখন পরিক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সাবিদের বাবার নাম মৃত টিপু সুলতান। আর সবুজের বাবার নাম আব্দুস সোবহান। দুজনের মরদেহই মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের মামলার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App