×

জাতীয়

দুই তলা বাড়ি পেলো ‘ভালো কাজের হোটেল’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ০৪:০০ পিএম

দুই তলা বাড়ি পেলো ‘ভালো কাজের হোটেল’

ছবি: ভোরের কাগজ

স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভালো কাজের হোটেল’ এর নামে রাজধানীর বনগ্রামে ৪০০ বর্গফুটের একটি বাড়ি বরাদ্দ দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। যার বর্তমান মুল্য প্রায় ৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (২০ জুলাই) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আরিফুর রহমানের হাতে এই বাড়ির বরাদ্দপত্র প্রদান করেন ঢাকা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

এসময় জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, ভালো কাজের হোটেল মানবিক উদ্যোগের নাম। যারা অন্যের সেবায় কাজ করেন তাদের সাধুবাদ জানাচ্ছি। জেলা প্রশাসন সব সময় এরকম ভালো কজের পাশে থাকবে বলে জানান তিনি।

বরাদ্দকৃত বাড়ির কাগজ পাওয়ার পর কাঁন্না জড়িত কণ্ঠে ভালো কাজের হোটেলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, আজ আমার কাছে স্বপ্নের মতো লাগছে। ছোট বেলা থেকে আমি এমন কাজে জড়িত হয়ে পড়ি। পরে কলেজে সবাইকে যুক্ত করি। প্রথম দিকে কমলাপুরে যখন রাস্তায় রান্না করতাম, আমাদের বের করে দেয়া হয়েছিল। আমরা ভাড়া নিয়েই কাজ শুরু করি। এখন আমরা একটা জায়গা পেলাম। সবাই আমাদের বলে আপনাদের কি লাভ। কিন্তু সব কাজে লাভ খুঁজতে নেই।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম , অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) পারভেজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম হেদায়েতুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার শাখাওয়াত জামিল সৈকত ও সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App