×

জাতীয়

বঙ্গবন্ধু আপোষ করেননি, হাসিনাও করবেন না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ০৫:৩৮ পিএম

বঙ্গবন্ধু আপোষ করেননি, হাসিনাও করবেন না

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

বঙ্গবন্ধু কখনো আপোষ করেননি, (প্রধানমন্ত্রী) শেখ হাসিনাও করবেন না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তার (শেখ হাসিনা) বলিষ্ঠ নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রেলগাড়িতে।

শুক্রবার (২১ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

‘আপনারা যদি বিএনপির ইতিহাস জানেন, তাহলে দেখবেন, তারা আমাদের জাতির পিতাকে হত্যা করেছে। যাতে বিচার না হয় এজন্য আইন করেছে। না হলে খালেদা জিয়া দুই বার ক্ষমতায় ছিল, কেন বঙ্গবন্ধু হত্যার বিচার করেননি। বঙ্গবন্ধুর হত্যাকারীদের তারা পুরস্কৃত করেছে। তাদের চাকরি দিয়েছে। নির্বাচন করার সুযোগ দিয়েছে। বিরোধী দলের নেতা বানিয়েছে। অন্যদিকে জামায়াত বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। মা-বোনদের ইজ্জত নিয়েছিল। আর শেখ হাসিনা দেশটাকে মায়ের মতো লালন-পালন করে আমাদের আলোর পথ দেখিয়েছেন’ - আইনমন্ত্রী আনিসুল হক

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে না। সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছেন। সেই মোতাবেক জাতীয় সংসদে আইন পাশ করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। শেখ হাসিনা সরকারের অধীনেই নির্বাচন হবে।

বিএনপি জাতির পিতাকে হত্যা করেছিল দাবি করে আইনমন্ত্রী বলেন, আপনারা যদি বিএনপির ইতিহাস জানেন, তাহলে দেখবেন, তারা আমাদের জাতির পিতাকে হত্যা করেছে। যাতে বিচার না হয় এজন্য আইন করেছে। না হলে খালেদা জিয়া দুই বার ক্ষমতায় ছিল, কেন বঙ্গবন্ধু হত্যার বিচার করেননি। বঙ্গবন্ধুর হত্যাকারীদের তারা পুরস্কৃত করেছে। তাদের চাকরি দিয়েছে। নির্বাচন করার সুযোগ দিয়েছে। বিরোধী দলের নেতা বানিয়েছে। অন্যদিকে জামায়াত বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। মা-বোনদের ইজ্জত নিয়েছিল। আর শেখ হাসিনা দেশটাকে মায়ের মতো লালন-পালন করে আমাদের আলোর পথ দেখিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কেন রজনীকান্তের সঙ্গে কাজ করতে চাননি অমরীশ পুরী?

কেন রজনীকান্তের সঙ্গে কাজ করতে চাননি অমরীশ পুরী?

রাষ্ট্রের প্রান্তে নির্বাসিত নাগরিকেরা

রাষ্ট্রের প্রান্তে নির্বাসিত নাগরিকেরা

নতুন পে-স্কেলে সম্ভাব্য বেতন তালিকা, প্রজ্ঞাপনের অপেক্ষা

নতুন পে-স্কেলে সম্ভাব্য বেতন তালিকা, প্রজ্ঞাপনের অপেক্ষা

গত ছয় মাসে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

গত ছয় মাসে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App